
গোয়ালবাড়িতে মাদক সেবনকালে ৩ যুবক আটক, ১৫ দিনের কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক:
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আজ রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার গোয়ালবাড়ীর মোড় এলাকায় একটি বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন— মো. পারভেজ (২৩), মো. সুমন (৪০) ও মো. সৈকত (২০)।
আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দোষী সাব্যস্ত করে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে এবং জনস্বার্থে এই ধরনের মাদক বিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।