1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের রোড ব্লকেড

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পঠিত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের রোড ব্লকেড

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান( মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে আসামী ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোড ব্লকেড করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার ১১ জানুয়ারী বেলা ১২ টার দিকে জেলার সিরাজদীখান উপজেলার অদুরে ঢাকার কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজায় এ ব্লকেড করে। এতে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ নেন।

৩০ মিনিটের রোড ব্লকের কারণে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজার উভয় প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
প্রশাসনের আশ্বাসে ৩০ মিনিট পর রোড ব্লকেড উঠিয়ে নেয় বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা ।

প্রসঙ্গত, মুন্সীগঞ্জের শ্রীনগরে শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় দিকে এজাহারভুক্ত আসামি শ্রীনগর উপজেলার যুবদলের সদস্য তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ, এ খবরে রাত দশটার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে মুন্সীগঞ্জ জেলার বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে নেতা কর্মীরা রোড ব্লকেড করে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান জানান শ্রীনগর থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতা কর্মীরা অল্প কিছুক্ষণ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ রাখে। বর্তমানেএক্সপ্রেসওয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park