
দেশব্যপী ধর্ষনকান্ডের প্রতিবাদ ও ধর্ষনকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে সিরাজদিখানে মানববন্ধন
সিরাজদিখান প্রতিনিধিঃ
দেশব্যপী শিশুসহ নানা বয়সী নারী ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার প্রদিবাদ এবং ধর্ষনকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে বিক্ষোব ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিক্রমপুর সরকারি কেবি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীসহ কলেজটির শিক্ষার্থীরা। বিক্রমপুর সরকারি কেবি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ও ছাত্রদল নেত্রী অনন্যা রহমান অর্পার নেতৃত্বে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে কলেজ সংলগ্ন ইছাপুরা মালখানগর সড়কে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় কলেজ গেটে গিয়ে শেষ হয়। পরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীসহ কলেজটির শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
ঘন্টা ব্যপী মানববন্ধনে বক্তারা নারীদের প্রতি সহিংসতা বন্ধসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দেশ ব্যপী ধর্ষনের ঘটনা সমূহের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ধর্ষনকারীদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবী জানান। এছাড়া অপরাধীদের আইনের ফাঁকফোকর ব্যবহার করে মুক্তি পাওয়ার সুযোগ থাকায় ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ দিন দিন বৃদ্ধি পাওয়ায় অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করারও দাবী জানান বক্তারা।
মানববন্ধনে নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসেন রকি, বিক্রমপুর কেবি সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক জসিম হাওলাদার, সদস্য সচিব মোস্তাক আহমেদ, যুগ্ন আহবায়ক নয়ন শেখ, ছাত্রদল নেতা সোহাগ শিকদার, সৃজন আহমেদ, পারভেজ আহমেদ,আনিস, সনিয়া ও কনিকাসহ আরো অনেকে।