1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল 

  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২২৫ বার পঠিত

শোভন সারোয়ার, বিশেষ প্রতিনিধি

ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল করেছে মহৎ কাজে আমরা সবাই নামের সংগঠন ও জৈনসার ইউনিয়নবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর উপজেলার জৈনসার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি।

বিক্ষোভ–পূর্ব সমাবেশে জৈনসার গ্রামের চার মসজিদের ইমাম ফিলিস্তিনিসহ সকল নির্যাতিত মুসলিমদের জন্য দোয়া চেয়ে বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশের আয়োজক মহৎ কাজে আমরা সবাই সংগঠনের পক্ষে এম সালাহউদ্দিন বলেন, আমরা হামলা ভাংচুর করবো না, আমরা শান্তিপূর্ণভাবে ইসরায়েলি পন্য বয়কট করবো। এটাই হবে ইজরায়েলের প্রতি আমাদের প্রতিবাদ।

সমাবেশে আগত বক্তারা আরও বলেন, ফিলিস্তিনে যা ঘটছে, তা শুধু তাদের ধ্বংস নয়, এটা বিশ্ব মুসলমানদের নিঃশেষ করার একটি ষড়যন্ত্র। মুসলিম বিশ্ব কার্যকরভাবে ঐক্যবদ্ধ হলে ইহুদিরা এতটা সাহস দেখাতে পারত না। মুসলিম বিশ্বের সকল দেশকে অনতিবিলম্বে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান জানানো হয়।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল প্রায় দুই কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘আমরা কারা, তোমরা কারা, ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘আল্লাহু আকবর, বাইতুল আকসা জিন্দাবাদ’ বলে স্লোগান দিতে থাকেন।

এর আগে পাশ্ববর্তী কাঁঠালতলী, পশ্চিমপাড়া, মধ্যপাড়া, রসুলপুর সহ বিভিন্ন এলাকায় লোকজন দলে দলে বিক্ষোভ মিছিলে যোগ দেন। সমাবেশে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈনসার জামে মসজিদের ইমাম মুফতী আ. হামিদ পিরোজপুরী, জৈনসার পূর্বপাড়া মসজিদের ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান, জৈনসার শাহী মসজিদের ইমাম মো: কাওসার, কাঠালতলী বেপারী বাড়ী জামে মসজিদের ইমাম মুফতী মো: কাউসার, মো: জাকারিয়া তালুকদার ও মো: দেলোয়ার শেখ।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মানবিক সংগঠন মহৎ কাজে আমরা সবাই এর সদস্য এম. সালাহউদ্দীন, এস. এম. ওয়াসিম, মো: আসলাম শেখ, সারোয়ার হোসেন শোভন, মো: আফসার শেখ, মো: পারভেজ শেখ ও মো: মহিউদ্দিন শেখ।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park