
মাগুরায় আসিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে সিরাদিখানে মানববন্ধন করেছে জসীমউদ্দীন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা
নাজমুল ইসলাম (মুন্সিগঞ্জ প্রতিনিধি)
ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সিরাজদিখান জসিমউদদীন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। সোববার (১০ মার্চ) দুপুর ১২ টায় ইছাপুরা চৌরাস্তায় এ মানববন্ধন করেন এবং ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানায় শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন জসিমউদদীন ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল এডভোকেট মেহেদী হাসান সহ প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল এডভোকেট মেহেদী হাসান বলেন, সারাদেশে ধর্ষণের যে সিরিজ চলছে আমি তার তীব্র নিন্দা জানাই এবং আগামী ৪০ দিনের মধ্যে ধর্ষকের উপযুক্ত শাস্তি দিতে হবে।এবং ধর্ষক যেন কোন আইনের ফাক ফুকোর দিয়ে বের না হতে পারে সে ব্যাপারে কঠোর ব্যাবস্থা নেওয়ার ও দাবি জানান তিনি।
তিনি আরো বলেন, স্বাধীন বাংলাদেশে কোনও নারী, কোনও মা, কোনও বোন যেন আর ধর্ষণের শিকার না হয় সেজন্য দৃশ্যমান বিচার কার্যক্রম নিশ্চিত করতে হবে।
আছিয়ার মত বোনেরা কেন ধর্ষণের শিকার হবে? তাদের বিচার হতে এত বিলম্ব হবে কেন? তিনি ধর্ষকদের দ্রুত বিচার কার্য সম্পন্ন করার জোড়ালো দাবি জানায়।