
১৫/০৯/২০২৫ ইং তারিখে রাত অনুমান ৮.০০–১১.৩০ ঘটিকার সময় সিরাজদিখান থানাধীন মালখানগর এলাকা হইতে মোঃ জুয়েল (৩৬), পিতা- আঃ রশিদ, গ্রাম- মালখানগর (চৌরাস্তা), উপজেলা- সিরাজদিখান, জেলা- মুন্সিগঞ্জ কে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
🔹 উল্লেখ্য, তার নামে পূর্বে মোট ১৬টি মাদক মামলা রয়েছে।
🔹 সিরাজদিখান থানা পুলিশ মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।
👉 আসুন আমরা সবাই মাদকমুক্ত সমাজ গঠনে সচেতন হই এবং পুলিশকে সহযোগিতা করি।