
মিরকাদিম পৌরসভা ছাত্রদল নেতার কবর জিয়ারত করলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি
নিজস্ব প্রতিবেদক মুন্সিগঞ্জ : মিরকাদিম পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব শহীদ মানিক মিয়া শাহরিকের কবর জিয়ারত করেছেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) মুন্সীগঞ্জের মিরকাদিম কবরস্থানে এই জিয়ারত অনুষ্ঠিত হয়। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ইব্রাহিম আহমেদ তপু, এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মাসুদ।
এছাড়াও, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত রকি, সাবেক সদস্য সচিব রেহান রহমান মৌসুম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিয়াদ মোল্লা এবং সাবেক যুগ্ম আহ্বায়ক কাইয়ুম হোসেন নাজিমও জিয়ারতে অংশ নেন।
কবর জিয়ারত শেষে আব্দুল্লাহ জামাল চৌধুরী আদিত্য শহীদ শাহরিকের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। তিনি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আইনি সহায়তার আশ্বাস দেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।