1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

লোহাগড়ায় পুলিশের অভিযানে চোরাই ব্যাটারিচালিত রিক্সা উদ্ধার; তিনজন গ্রেফতার

  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ বার পঠিত
গ্রেফতারকৃত ব্যাটারিচালিত রিক্সা চোর

উজ্জ্বল, জেলা প্রতিনিধি নড়াইল:

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে চোরাই ব্যাটারিচালিত রিক্সা উদ্ধার ও তিনজন গ্রেফতার করা হয়েছে। ব্যাটারিচালিত রিক্সা চোর চক্রের তিন সদস্য মোঃ মফিজ মোল্লা (৪৮), মোঃ আকাশ মোল্লা (২৮) ও মোঃ ইসমাইল শেখ (২৫) কে গ্রেফতার করে নড়াইল লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামির হেফাজত থেকে চোরাই ব্যাটারি চালিত রিক্সাটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মোঃ মফিজ মোল্লা (৪৮) মাগুরা জেলার ঘোড়ামারা গ্রামের মোঃ আঃ গনি মোল্লার ছেলে মোঃ আকাশ মোল্লা (২৮) একই জেলার পাল্লা (খালকুল পাড়া) গ্রামের মোঃ মুরাদ মোল্লার ছেলে ও মোঃ ইসমাইল শেখ (২৫) পাল্লা(শেখপাড়া) গ্রামের তরিকুল শেখের ছেলে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) গভীর রাতে নড়াইল জেলার লোহাগাড়া থানা পৌরসভাধীন মাইট কুমড়া (আশ্রয় প্রকল্প) শামীম শেখের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে চোরাই ব্যাটারি চালিত রিক্সাগাড়ীসহ তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ কবির উদ্দিন মন্ডল, এএসআই (নিঃ) মোঃ আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় ধৃত আসামিদের নিকট থেকে ব্যাটারি চালিত একটি চোরাই রিক্সাগাড়ী জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল লোহাগাড়া থানায় একটি মামলা করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় জেলা পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় সর্বদা তৎপর রয়েছে।

গ্রেফতারকৃত ব্যাটারিচালিত রিক্সা চোর

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park