1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

শ্রীনগরে তন্তর ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

মো: রুবেল বেপারী, স্টাফ রিপোর্টার :

মুন্সিগঞ্জ শ্রীনগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বিচার ও তন্তর ইউপি চেয়ারম্যান আলী আকবরকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মঙ্গলবার উপজেলার তন্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে তন্তর বাজারে বিক্ষোভ মিছিল করেন তন্তর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠন ও সাধারণ জনগণ।

এসময় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে যে গণহত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও বিচারের দাবি জানাচ্ছি। যে বা যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। সে সাথে ভোটচোর স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে রাতের আঁধারে নির্বাচিত চেয়ারম্যান আলী আকবরকে অপসারণের দাবি জানাচ্ছি। এই ঘুষখোর ভূমিদস্যু জালেম চেয়ারম্যান আলী আকবরকে অপসারণ করে তন্তর ইউনিয়নবাসীকে মুক্ত করা হোক।

এসময় উপস্থিত ছিলেন, তন্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হৃদয়, সাধারণ সম্পাদক আজিজুল হক মনু কাজী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন মোহন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, মোতালেব শেখ লাভলু, দেলোয়ার শেখ, রিয়াজ হাওলাদার, মামুন শিকদার, সাগর শেখ, যুবদল নেতা মাহি আলম, সোহাগ বেপারী, অনিক ইসলাম অভি, জাকারিয়া মৃধা, সুরুজ মোড়ল, মাইনুদ্দিন, মোহাম্মদ নিশাত ও নয়ন ঢালী প্রমুখ

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park