1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

শ্রীনগরে নাশকতা মামলায় আ.লীগ নেতা সালাম মেম্বার গ্রেফতার!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

শ্রীনগরে নাশকতা মামলায় আ.লীগ নেতা সালাম মেম্বার গ্রেফতার!
শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও বাঘড়া ইউনিয়নের আওয়ামী লীগে সহ-সভাপতি আব্দুস সালাম (৬৫) নাশকতা মামলায় গ্রেফতার হয়েছেন। রবিবার (১২ অক্টোবর) রাতে বাঘড়া ইউনিয়ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে থানা পুলিশ। তিনি উপজেলার বাঘড়া গ্রামের মৃত আব্দুল খালেক পুত্র ।আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে শ্রীনগর উপজেলায় প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম ছিলেন আব্দুস সালাম। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের শাসনামলে সরকারী সম্পত্তি দখল, সমবায় সমিতির কোটি টাকার সম্পদ আত্মসাৎ, ভুয়া দলিল করে সাধারণ মানুষের বাড়িঘর দখল, সরকারী নদী দখল ও ভরাটসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে তাঁর বিরুদ্ধে। একজন মেম্বার হয়ে কীভাবে অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।
গত ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি ও ছাত্র সংগঠনগুলোর আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর দমন–পীড়নের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই আন্দোলন দমনে ভূমিকা রাখা কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়। এরই ধারাবাহিকতায় রবিবার পুলিশের হাতে গ্রেফতার হন আব্দুস সালাম।
স্থানীয় রাজনৈতিক মহল বলছে, সালাম দীর্ঘদিন ধরে প্রশাসন ও দলের প্রভাব ব্যবহার করে এলাকায় ক্ষমতার ভারসাম্য নিজের পক্ষে ধরে রেখেছিলেন। এখন তাঁর গ্রেফতারকে অনেকে “বিলম্বিত ন্যায়বিচারের সূচনা হিসেবে দেখছেন। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park