
সিরাজদিখানের রশুনিয়ায় থানা পুলিশের উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত!
সিরাজদিখান প্রতিনিধিঃ
শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি এ শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিট পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে মাদক, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, মুঠোফোনের অপব্যবহার, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধ শীর্ষক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮নং বিট রশুনিয়া ইউনিয়নের আয়োজনে শনিবার বিকালে উপজেলার রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন বালক সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও স্থানীয় নজরুল দিদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজদিখান থানার (ওসি) শাহেদ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন, স্থানীয় আবুল কালাম বেপারী,রানা শেখ,আল আমিন শিকদারসহ আরো অনেকে। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
উন্মুক্ত আলোচনা সভায় বক্তারা সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি-ডাকাতি ও মাদক রোধ করতে প্রতিটি ইউনিয়ন ভিত্তিক উঠান বৈঠকের পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম আরো বেগবান করার জন্য পুলিশের প্রতি দাবী ও আহবান জানান। এছাড়া পুলিশ যাতে জনগণের বন্ধু হয়ে কাজ করে সে আহ্বানও জানান তারা।