
📰 সিরাজদিখানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার পুলিশের অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রাসেল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ রাসেল সিরাজদিখান উপজেলার আবির পাড়া গ্রামের বাসিন্দা, পিতা বাবুল, মাতা রানু বেগম। বর্তমানে তিনি সিরাজদিখান মাছ বাজারের দক্ষিণ পাশে বাচ্চু মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
থানা সূত্রে জানা যায়, সোমবার (১০ নভেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটের সময় সিরাজদিখান মাছ বাজারের দক্ষিণ পাশে বাচ্চু মিয়ার টিনসেট ঘরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সিরাজদিখান থানা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”