
সিরাজদিখানে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
মোঃ রুবেল বেপারী, নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের সিরাজদিখান থানাধীন শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে মোট ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন —
সঞ্জয় মন্ডল (২৪), পিতা আশানন্দ মন্ডল, মাতা পাখিরানী মন্ডল
আসলাম (৩৫), পিতা মৃত দুলাল, মাতা রানু বেগম
— উভয়েই সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধ্য রাজানগর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার (১০ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে রাজানগর বাজার হতে ভাড়ালিয়া বাজারগামী পাকা রাস্তার ওপর সমশের ভিলার সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, বলে জানিয়েছেন সিরাজদিখান থানা পুলিশ।