1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে কেচি গেটের তালা কেটে জোড়া বাইক চুড়ির অভিযোগ!

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮১ বার পঠিত

সিরাজদিখানে কেচি গেটের তালা কেটে জোড়া বাইক চুড়ির অভিযোগ!

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বসত বাড়ির কেচি গেটের তালা কেটে জোড়া বাইক চুড়ির অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া গ্রামের বাসিন্দা কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাসিম খানের বসত বাড়িতে জোড়া বাইক চুরির এ ঘটনাটি সংঘটিত হয়৷ এ ঘটনায় চুরি হওয়া বাইকের মালিক কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাসিম খানের ছেলে মোঃ ইমরান খান বাদী হয়ে পরদিন রবিবার সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাসিম খানের ছেলে ইমরান খান প্রতিদিনের ন্যায় শনিবার দিবাগত রাত ১১ টার দিকে তিনি ও তার ছোট ভাইয়ের ব্যবহৃত ১৫০ সিসির সুজুকি জিকসার ও ১৫০ সিসির এপাসি আরটিয়ার মডেলের দুটি মোটর সাইকেল গেটের ভিতরে তালাবদ্ধ করে রুমে গিয়ে ঘুমিয়ে পরেন। পরদিন রবিবার সকাল ৮ টার দিকে ঘুম থেকে উঠে দেখেন তার বসত বাড়ীর প্রধান কেচি গেটের তালা কেটে অজ্ঞাতনামা চোর চক্রের সদস্যরা মোটর সাইকেল দুটি চুরি করে নিয়ে গেছে। পরে বাইক দুটির সন্ধান করে না পেয়ে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ইমরান খান। ভুক্তভোগী নিজ ও তার ভাইয়ের চুরি হওয়া বাইক দুটি উদ্ধারে পুলিশের সহযোগীতা কামনা করেছেন। সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়েরের বিষয়টি ভুক্তভোগী ও সিরাজদিখান থানা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

 

 

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park