
সিরাজদিখানে গাঁজা ও ইয়াবাসহ দুই যুবক আটক
নিজস্ব প্রতিবেদক ঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার ১১ অক্টোবর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক আটটার দিকে রশুনিয়া ইউনিয়নের সিরাজদিখান বাজার সংলগ্ন পুরাতন সোনালী ব্যাংকের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়
গ্রেফতারকৃতরা হলেন নাঈম শেখ ২২ পিতা টিটু শেখ সাং হিরনে খিলগাঁও এবং লিখন সরদার ১৮ পিতা মৃত লিটন সরদার সাং সিরাজদিখান বাজার সরদার বাড়ি থানা সিরাজদিখান জেলা মুন্সীগঞ্জ
তাদের নিকট হতে সর্বমোট ৩০ পুরিয়া গাঁজা ওজন আনুমানিক ১০০ গ্রাম এবং ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়
পুলিশ সূত্রে জানা যায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে
মাদক শুধু একজন মানুষকেই নয় পুরো পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয় অল্প লাভের আশায় কেউ যদি মাদকের জগতে পা রাখে তবে তার শেষ পরিণতি জেল বা মৃত্যু ছাড়া আর কিছুই নয় আইনের চোখ ফাঁকি দেওয়া অসম্ভব যেখানেই মাদক সেখানেই পুলিশের নজর
মাদককে না বলুন নিজের পরিবার সমাজ ও ভবিষ্যৎকে রক্ষা করুন মাদকমুক্ত সিরাজদিখান গড়তে সবাইকে এগিয়ে আসতে হবে