1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে গৃহবধূ শাবনূর আক্তার হত্যাকারীর বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১৯১ বার পঠিত

সিরাজদিখানে গৃহবধূ শাবনূর আক্তার হত্যাকারীর বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মো: রুবেল বেপারী: সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে গৃহবধূ শাবনূর আক্তার হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের ফাঁসির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার কেয়াইন ইউনিয়নের মজিদপুর সড়কে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক নারী পুরুষ অংশ নেয়। পরে গৃহবধূ শাবনূর আক্তার হত্যায় জড়িতদের ফাঁসীর দাবীতে বিক্ষোভ মিছিল করে তারা। এসময় হত্যাকারীদের ফাঁসী চাই ফাঁসী শ্লোগান দেন তারা।

মানববন্ধনে বক্তারা তাদের বক্তব্যে,গৃহবধূ শাবনূর আক্তার হত্যায় জড়িত স্বামী রবিন ও তার মামা আসলাম, মাতা নাছিমা বেগম, পিতা পিয়ার আলী, খালা সুমা আক্তার ও বোন রাব্বি আক্তারকে দ্রুত গ্রেফতার পূর্বক তাদের ফাঁসির দাবী জানান। এছাড়া গৃহবধূ হত্যাকান্ডের প্রায় ১ সপ্তাহ অতিবাহিত হলেও হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারে ব্যর্থতাকে তুলে ধরে পুলিশের উর্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষন করেন মানববন্ধনকারীরা।

উল্লেখ্য, গত সোমবার ২৪ জুন গৃহবধূ শাবনূর আক্তারকে পরিকল্পিত ভাবে হত্যা করে তার স্বামী রবিনের বসত ঘরের একটি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা হয় মর্মে নিহত শাবনূর আক্তারের ভাই সম্রাট শেখ বাদী হয়ে স্বামী রবিন ও তার মামা আসলাম, মাতা নাছিমা বেগম, পিতা পিয়ার আলী, খালা সুমা আক্তার ও বোন রাব্বি আক্তারকে অভিযুক্ত করে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার নং-২০।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park