1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে মারধর,অর্থ আদায়ের অভিযোগ!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫৯০ বার পঠিত

সিরাজদিখানে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে মারধর,অর্থ আদায়ের অভিযোগ!

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডিবি পুলিশ পরিচয়ে শামীম দেওয়ান নামে এক ব্যক্তিকে তুলে নিয়ে মারধর করে অর্থ আদায় করা হয়েছে মর্মে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (২৯মে) বিকাল অনুমান ৫ টার দিকে উপজেলার সিরাজদিখান বাজারস্থ সোনালী ব্যাংক সংলগ্ন রোড থেকে ডিবি পরিচয়ে ওই ব্যক্তিকে তুলে নিয়ে মারধর ও অর্থ আদায়ের এ ঘটনা ঘটে। সে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মালপদিয়া গ্রামের নাজিম উদ্দিন দেওয়ানের ছেলে। এ ঘটনায় পরদিন শুক্রবার (৩০ মে) ভুক্তভোগী শামীম দেওয়ান সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করে বলেন, আমি গত বৃহস্পতিবার বিকালে আমার ব্যক্তিগত কাজে সিরাজদিখান বাজারে যাই। বিকাল ৫ টার দিকে সোনালী ব্যাংক রোড থেকে ৪ জন লোক এসে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বলে আমার নামে মামলা আছে। পরে তারা আমাকে থানায় যেতে বলে। আমি তাদের কথা মত তাদের গাড়ীতে উঠি। গাড়ীতে উঠার পর তারা আমাকে মারধর করে এবং নানা প্রকার হুমকি প্রদান করে। তখন তারা আমার বিকাশ একাউন্ড থেকে মুক্তিপন বাবদ ৬৬ হাজার টাকার মত তারা নিয়ে যায়।একপর্যায়ে আমি তাদের মারধরের কারণে জ্ঞান হারিয়ে ফেলি। রাত আনুমানিক ১ টার দিকে রায়েরবাগ এলাকা থেকে তারা আমাকে ছেড়ে দেয়। এরপর আমি সিএনজিতে করে নিমতলায় এসে পরিবারের লোকজনকে খবর দেই। তারা আমাকে সেখান থেকে নিয়ে এসে হাসপাতালে চিকিৎসা দেয়। পরে আমি সন্দেহভাজন কয়েকজনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, অভিযোগ করেছি দুদিন হলো। অভিযোগটি থানার ওসির কাছে আছে। এ ব্যপারে আমি তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন এখনো তদন্ত চলছে। আমি এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও জড়িতদের বিচার চাই।

সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমি তাদের বলেছি বিকাশের যে নাম্বার গুলোর মাধ্যমে টাকা নিয়েছে সেই নাম্বার গুলো দিতে। সেগুলো পেলেই আমরা ব্যাবস্থা গ্রহন করবো।

 

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park