1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে ড্রেজিংয়ের রমরমা বানিজ্য, প্রশাসন নিরব!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার উপর দিয়ে বয়ে চলা ইছামতী নদীতে বালুবাহী বাল্কহেডের অবাধ চলাচল লক্ষ করা যাচ্ছে। দিন রাত ২৪ ঘন্টা বালুবাহী এসব বাল্কহেড বোঝাই করে বালু এনে ড্রেজিংয়ের মাধ্যমে ফসলী জমি ভরাটের কারণে দিন দিন ফসলি জমির সংখ্যা কমার পাশাপাশি নদীর তীরবর্তী গ্রামের বাসিন্দাদের মধ্যে ভাঙন আতঙ্ক বিরাজ করছে। জানা যায়,স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালী বেশ কয়েকটি সিন্ডিকেট দিন রাত ২৪ ঘন্টা বালুবাহী বাল্কহেড এনে ইছামতী নদীর তীরে নোঙর করে ড্রেজিংয়ের মাধ্যমে ফসলি জমি ভরাটসহ বালু মহল তৈরি করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। উপজেলার যেসব স্থানে বালু মহল গড়ে তোলা হয়েছে সেসব বালু মহলের বৈধ কোন কাগজ পত্র নেই বললেই চলে। প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ড্রেজিংয়ের অবৈধ কর্মযজ্ঞ চলছে অনেকটা জোড়ালো ভাবেই। সরেজমিনে দেখা যায়, উপজেলার রশুনিয়া, ইছাপুরা, বয়রাগাদী,লতব্দী ও মালখানগর ইউনিয়নের বিভিন্ন এলাকার জনসাধারণের চলাচলের সরকারী রাস্তার উপর দিয়ে, রাস্তা এপার ওপার করে কেটে ও রাস্তার নিচ দিয়ে বোরিং করে ড্রেজিংয়ের পাইপলাইন স্থাপনের মাধ্যমে অবৈধ ভাবে ফসলি জমি ভরাট করাহচ্ছে। এতে করে একদিকে জনসাধারণের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্যদিকে কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারী রাস্তার ক্ষতি সাধন করা হচ্ছে। খালে তথা ইছামতি নদীতে বাল্কহেড চলাচল ও ফসলী জমি ভরাটে প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা থাকার পরও নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বিঘ্নে ফসলি জমি ভরাটের এমন কর্মযজ্ঞ চলছে অনেকটা জোড়ালো ভাবেই। এদিকে ২০২৩ সালের ৫ আগস্ট বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে সিরাজদিখান উপজেলার ১০ জন নিহত হওয়ার পর খালে বাল্কহেড চলাচল নিষিদ্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। নিষেধাজ্ঞা বহাল রাখতে উপজেলা প্রশাসন, নৌ পুলিশ ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষকে (বিআইডব্লিউটিএ) নির্দেশনা দেওয়া হয়। মাঝে প্রায় বছর খানেরও কম সময় বাল্কহেড চলাচল বন্ধ থাকলেও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে রাত দিন ২৪ ঘন্টা বালু্বাহী বাল্কহেড সিরাজদিখান উপজেলায় প্রবেশ করতে দেখা যাচ্ছে। উপজেলার রাজনৈতিক ও প্রভাবশালী সিন্ডিকেটের সদস্যরা মিলে ম্যানেজের মাধ্যমে বালু বোঝাই বাল্কহেড সিরাজদিখান উপজেলায় প্রবেশ করাচ্ছেন এমন অভিযোগ রয়েছে। অন্যদিকে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকার পরও সিরাজদিখান উপজেলায় বালু বোঝাই বাল্কহেড কি করে প্রবেশ করে এমন প্রশ্নও ছুরছেন অনেকে! এ ব্যপারে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, আমি সরেজমিনে দেখেছি এবং এ ব্যপারে অভিযোগও আছে। শীঘ্রই আমরা অভিযান পরিচালনা করবো।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park