1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে ড. মাহামুদুর রহমান বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৩৬৪ বার পঠিত

 

সিরাজদিখানে ড. মাহামুদুর রহমান বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন।

মো: রুবেল বেপারী,  সিরাজদিখান প্রতিনিধিঃ

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড, মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান বিগত ফ্যাসিস সরকারের দোসর মোস্তফা কামালের মিথ্যা ও গভীর ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখান মানববন্ধন ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে।

(২৭ এপ্রিল) রোববার বেলা ১১ টায় সিরাজদিখান প্রেসক্লাবের সামনে আমার দেশ পত্রিকার পাঠকমেলা ও আমার দেশ পত্রিকার সিরাজদিখান উপজেলা প্রনিতিধির উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজদিখান উপজেলা প্রতিনিধিঃ সৈয়দ মাহমুদ হাসান মুকুটের সভাপতিত্ব ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রধান অতিথির বক্তব্যে মীর সপু, বলেন ড, মাহামুদুর রহমান একজন সৎ ও নির্ভীক সাংবাদিক ও সম্পাদক, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং বাংলাদেশের অপরাজনীতি ও স্বৈরশ্বাশকের বিরুদ্ধে আপোশহীন প্রতিবাদের দিকপাল ব্যক্তিত্ব। অতি বিলোম্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করে আওয়ামী লীগের দোসর মেঘনা গ্রুপে চেয়ারম্যান কে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান অন্যথায় ঢাকা-মাওয়া রোডে অচল করে দেওয়া হবে। তিনি আরো বলেন “কোন বাহানায় কাল ক্ষেপন না করে তারাতারি নির্বাচনী তফসির ঘোষণা করুন, জাতির সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে”।

 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধিরন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, সরকারি শ্রীনগর কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রফিকুল ইসলাম রজন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী নুরুজ্জামাল সিকদার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সম্পাদক আলমগীর আলম,নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম মোল্লা, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রাতুল হাসান শান্ত,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান লিপু, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ,মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিমেল মল্লিক। এসময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক রিমন হোসেন, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ ইদ্রিস আলী, কোলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের, উপজেলা বিএনপি সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ওয়াসিম, বাড়ৈখালী ইউনিয়ন হাফিজুর রহমান, বাদল, মুন্সীগঞ্জ জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবু, শ্রীনগর উপজেলা সদস্য সচিব শামসুল হক, সিরাজদিখান উপজেলা নারী ও শিশু অধিকার ফোরাম এর আহবায়ক মনির হোসেন পিন্টু, সদস্য সচিব রাকিব মোল্লা, তাতীদলের আহবায়ক শাহ আলম হাওলাদার, মৎস্যজীবীদের সভাপতি মুস, শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম বাদশা, অভি, সদস্য মতি শেখ, ওমর ফারুক বাবু,সোহেল মাদবর, শ্রীনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইসমাইল আহমেদ টিপু, নারী ও শিশু অধিকার ফোরাম বাড়ৈখালী ইউনিয়ন কমিটির সভাপতি নাছির মাষ্টার, সদস্য সচিব রাজিব মেম্বার, তাতীদলের আহবায়ক সোলাইমান,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক রিয়াদ মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা ফাহিম,বালুচর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কায়েস, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব ফয়সাল আলীসহ শ্রীনগর,আমার দেশ পত্রিকার লৌহজং উপজেলা প্রতিনিধিঃ আবু নাছের খান লিমন, যমুনা টিভির প্রতিনিধিঃ সুব্রত দাস রনক, ভোরের ডাক পত্রিকার প্রতিনিধিঃ জাবেদুর রহমান যুবায়ের, বাংলা টিভির প্রতিনিধিঃ মোঃ মোস্তফা সিরাজদিখান কর্মরত সাংবাদিক ও সিরাজদিখান শ্রীনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন উপস্থিত নেতাকর্মীরা।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park