1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে তিনফসলি জমির মাটিকাটা বন্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পঠিত
মানববন্ধন অনুষ্ঠিত

সিরাজদিখানে তিনফসলি জমির মাটিকাটা বন্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের মানববন্ধন

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ

দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী দোষররা তিন ফসলি জমির মাটি কেটে বিক্রি করছে ইট ভাটায়। অবৈধ মুনাফার জন্য এসব কাজে সহযোগিতা করছে অনেকে। প্রশাসন মাটি কাটার বিষয় জানার পর নামমাত্র অভিযান পরিচালনা করে কিছু জরিমানা করলেও বন্ধ হচ্ছেনা এ সমস্ত কর্মযজ্ঞ ।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা দের টার দিকে উপজেলার ইছাপুরা চৌরাস্তায় মাটিকাটা বন্ধ ও মাটি দস্যুদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সিরাজদিখান উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র সমাজ ও এলাকাবাসী।

এসময় উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধিদের মধ্যে রাতুল হাসান শান্ত, রিয়াজ মাহমুদ, নাইমুজ্জামান নয়ন, আনিস আহমেদ, ইয়ামিন শেখ, নগরিক কমিটির এডভোকেট মারুফ হাসান মন্টি, ছাত্র প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, সৈয়দ মুরশিদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও বিভিন্ন স্তরের সাধারণ জনগণ।

মানববন্ধনের অংশকারীরা বলেন প্রশাসনের লোকবল কম আছে এ অজুহাত দেখিয়ে বন্ধ করছে না এই উপজেলার অবৈধ মাটিকাটা। দ্রুত এই অবৈধ মাটিকাটা বন্ধ না করলে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন ছাত্র-জনতা।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park