1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে বিষপানে যুবকের আত্মহত্যা নিয়ে জনমনে বিভ্রান্তি

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পঠিত

সিরাজদিখানে বিষপানে যুবকের আত্মহত্যা নিয়ে জনমনে বিভ্রান্তি

নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নে সাগর (৩০) নামের এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে নানা জল্পনা ও বিভ্রান্তি।

ঘটনাটি ঘটে গত ২ অক্টোবর ২০২৫ তারিখে। নিহত সাগর দক্ষিণ শেখরনগর গ্রামের অসিম চন্দ্র ও রাধারাণী দম্পতির পুত্র। পারিবারিক সূত্রে জানা যায়, ওইদিন নিজ বাড়িতে সাগর বিষপান করলে প্রথমে তাকে নবাবগঞ্জ সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সাগরের মৃত্যু হয়।

নিহতের পিতা অসিম চন্দ্র জানান, “আমার ছেলে হার্ট অ্যাটাকে মারা গেছে।” তবে তার ভাই দাবি করেন, “আমার ভাই বিষপান করে আত্মহত্যা করেছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। সূত্রে জানা যায়, সাগর নিয়মিত জুয়া খেলতেন, এবং জুয়া সংক্রান্ত কোনো ঝামেলার জেরেই হয়তো এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

মৃত্যুর পর সাগরের দাহক্রিয়া শেখরনগর শ্মশানে সম্পন্নের প্রস্তুতি চলছিল।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park