1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে ‘মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠন’-এর প্রধান কার্যালয় উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

সিরাজদিখানে ‘মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠন’-এর প্রধান কার্যালয় উদ্বোধন
আল রাফি, মুন্সিগঞ্জ প্রতিনিধি:
“মানুষ মানুষের জন্য; মানবতাই সেবা”—এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ‘মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠন’-এর প্রধান কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় সিরাজদিখান উপজেলার মধ্যপাড়া বাজারে ইসলামী ব্যাংকের নিচতলায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে এ কার্যালয়ের শুভ উদ্বোধন সম্পন্ন হয়। অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের সদস্যসহ স্থানীয় নবীন-প্রবীণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ‘মুন্সিগঞ্জ মানবসেবা সংগঠন’ একটি সম্পূর্ণ অরাজনৈতিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহমর্মিতার ভিত্তিতে মানবিক সমাজ বিনির্মাণই সংগঠনটির মূল লক্ষ্য।
সংগঠনটির চার প্রতিষ্ঠাতা হলেন—মধ্যপাড়ার মো. নাজমুল ইসলাম, মালখানগর ইউনিয়নের হাফেজ কাউসার মাহমুদ, কলমা ইউনিয়নের শেখ মো. রোমান এবং স্বর্ণগ্রামের মো. জসিম হালদার। তাঁদের সম্মিলিত উদ্যোগে জেলার বিভিন্ন অঞ্চলের সদস্যদের সম্পৃক্ত করে সংগঠনটি পরিচালিত হচ্ছে।
জানা গেছে, সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, বিনামূল্যে চিকিৎসা সেবা, খাদ্য ও বস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, দুর্যোগকালীন ত্রাণ ও উদ্ধার কার্যক্রম, বৃক্ষরোপণ, কর্মসংস্থানে সহায়তা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মতো নানা সেবামূলক কাজ পরিচালনা করবে। এছাড়াও সদস্যদের যেকোনো প্রয়োজনে পারস্পরিক সহযোগিতার উদ্যোগও থাকবে।
নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে মানবিক উদ্যোগগুলোকে সফল করতে জেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park