1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ!

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পঠিত

সিরাজদিখানে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ!

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী এলাকায় রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এক যুবকের উপর হামলা, বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার লতব্দী গ্রামের মোঃ সিজান খান (২২) অভিযোগ করেন, একই এলাকার অভি (২০) ও মিলন (২৭) সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের সাথে রাজনৈতিক বিষয় নিয়ে কথাকাটাকাটির জেরে বিরোধ সৃষ্টি হয়। অভিযোগে বলা হয়, ২২ এপ্রিল দুপুর আনুমানিক ১টার দিকে লতব্দী মাতবর বাড়ির সামনে রাস্তার পাশে অভিযুক্তরা তাকে ঘুষি মেরে আঘাত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে বিষয়টি মীমাংসা করে দিলেও অভিযুক্তরা তা না মেনে পুনরায় মোবাইলে কল দিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। পরবর্তীতে একই দিন বিকাল আনুমান ৩টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সিজান খানের বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় তাকে কিল ঘুষি লাথি ও কাঠের ডাসা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়, এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। এছাড়া অভিযুক্তরা ধারালো অস্ত্র, হকিস্টিক ও কাঠের ডাসা দিয়ে ঘরের টিন, আলমারি, ফার্নিচার, হাড়ি পাতিলসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এজাহারে আরও বলা হয়, ঘরের আলমারিতে রাখা নগদ ৮৭ হাজার টাকা এবং একটি ব্যবহৃত আইফোন ১৪, যার মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা, অভিযুক্তরা নিয়ে যায়। ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী সিজান খান জানান, পরিবারের সদস্য ও স্থানীয়দের সাথে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি আব্দুল হান্নান জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park