1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে শিয়াল বাচাতে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালক নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ বার পঠিত

সিরাজদিখানে শিয়াল বাচাতে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালক নিহত

সিরাজদিখান প্রতিনিধি :

 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে  সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় সিএনজি চালক নিহত হয়েছেন। আহত হয়েছে ৪জন যাত্রী । নিহত সিএনজি চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি । শনিবার সাড়ে ৯ টার দিকে উপজেলার নিমতলা-সিরাজদিখান সড়কের রশুনিয়া টানা ব্রিজ এলাকায়  ঢাকাগামী একটি চলন্ত সিএনজির সামনে হঠাৎ কয়েকটি  শিয়াল চলে আসে। শিয়াল বাচাতে  চালক সিএনজি ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে । এ সময় ঘটনাস্থলে চালক মারা যায় ।

সিরাজদিখান থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে আর নিহত সিএনজি চালকের লাশ সিরাজদিখান থানায় রাখা হয়েছে ।

সিরাজদিখান থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ও ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আরিফ আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ৪ জন যাত্রী নিয়ে ঢাকা গামী সিএনজিটি রশুনিয়া টানা ব্রিজের কাছে আসলে কয়েকটি  শিয়াল সড়কে উঠে পড়লে শিয়ালকে বাচাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে কাছের সাথে সিএনজির ধাক্কা লাগে । এ সময় ঘটনাস্থলে চালক মারা যায় এবং সিএনজির চাপায় একটি শিয়ালও মারা যায় । অপর আহত ৪ যাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । নিহত চালকের পরিচয় জানার চেষ্ঠা চলছে এবং লাশ থানায় আছে আইান প্রক্রিয়া চলমান বলেও জানান থানার ওসি ।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park