1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ!

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ২১৭ বার পঠিত

সিরাজদিখানে স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ!

সিরাজদিখান প্রতিনিধিঃ

চুরির মিথ্যা অপবাদ দিয়ে পারভীন আক্তার (৩৫) নামে এক নারীকে নির্যাতনেরব অভিযোগ উঠেছে কেয়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এম আর হিমেলসহ তার সহযোগী শফি, আফসার,জিসার ইয়কুব ও নয়নসহ ৪/৫ জনের বিরুদ্ধে। গত শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া বাজার এলাকায় নারী নির্যাতনের এ ঘটনা ঘটে। এ ঘটনায় নির্যাতিতা ওই নারী বাদী হয়ে এম আর হিমেলসহ তার সহযোগী শফি, আফসার,জিসার ইয়কুব ও নয়নদের এজাহার নামীয় বিবাদীসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনকে বিবাদী করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা যায়,গত ২৩ মে রাতে উপজেলার কেয়াইন ইউনিয়নের বড়বর্তা গ্রামে চুরি ঘটনা ঘটে। চুরির ওই ঘটনায় ভুক্তভোগী ওই নারীকে তারা সন্দেহ করে। পরদিন রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে সন্দিগ্ধ নারীর ভাড়া বাসায় গিয়ে চুরির অপবাদ দিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ওই নারী তাদের গালিগালাজের প্রতিবাদ করলে তাকে কিল, ঘুষি ও চর থাপ্পরসহ এলোপাথারী ভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে কাটা রক্তাক্ত জখমসহ তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত লাগিয়ে ও টানা হেচড়া করে শ্লীলতাহানী করে অভিযুক্ত এম আর হিমেলসহ তার সহযোগীরা। পরে ওই নারীর ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় মারপিটে আহত ওই নারীকে চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করা হয়। এ বিষয়ে সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো: হাবিবুর রহমান জানান,এবিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park