
সিরাজদিখানে ১০ পিস ইয়াবাসহ আরিফ খান গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সিরাজদিখান:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরিফ খান (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৯ মে) রাত ৮টা ১৫ মিনিটের দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরিফ খান রামকৃষ্ণদি (খানবাড়ি) গ্রামের আজিজ খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নানের পরিচালনায় এলাকা মাদকন্মুক্ত ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামের জুয়েলের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে আরিফ খানকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ জানান, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াাধীন। জনস্বার্থে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।