
সিরাজদিখানে ১১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ নওসাদ মুন্সী (৩১) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আব্দুল হান্নানের পরিচালনায় গত ০৯ মে ২০২৬ তারিখ রাত ০৯:৪৫ ঘটিকায় এই অভিযান পরিচালিত হয়। থানা পুলিশ জানায়, উপজেলার বালুচর বাজারস্থ মার্সেল এন্টারপ্রাইজ এর সামনের পাকা রাস্তার ওপর থেকে তল্লাশি চালিয়ে মোল্লাকান্দি বালুচর গ্রামের নাসির মুন্সীর ছেলে নওসাদকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।