সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল নাম্বার ক্লোন করে অর্থ চাওয়ার অভিযোগ!
প্রকাশের সময় :
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
১৫৫
বার পঠিত
মো: রুবেল বেপারী, সিরাজদিখান প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারণার মাধ্যমে একাধিক ব্যক্তির কাছে আর্থিক সুবিধা চাওয়া হচ্ছে৷ এ নিয়ে নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহমেদ অফিসিয়াল ফেইজবুক আইডিতে পোষ্ট করে কোন ধরনের আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য জণসাধারণকে সতর্ক করেছেন।
তিনি জনসাধারণকে উদ্দেশ্য করে ফেইজবুক পোষ্টে প্রতারক চক্রের কোন সদস্য কারও সাথে যোগাযোগ করে আর্থিক সুবিধা চাওয়া হলে তাৎক্ষণিক সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় অথবা সিরাজদিখান থানায় যোগাযোগ করে তথ্য প্রদানের জন্য অনুরোধ করেন। এদিকে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মোস্তাফিজুর রহমান রিফাত সহকারী পুলিশ সুপারের ফেইজবুক আইডিতে এ সক্রান্তে পোষ্ট করে সতর্ক বার্তা দিয়েছেন।