1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে প্রভাব খাটিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ৩০০ বার পঠিত

সিরাজদিখানে প্রভাব খাটিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজদিখানের চিত্রকোট শেখরনগর ইউনিয়নের কালিপুর ও বরাম এলাকার নিরীহ মানুষকে হুমকি ধমকি,নিজের প্রভাব খাটিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হয়রানি করার প্রতিবাদে মোঃ সায়েম খানের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ রোববার ( ২৬ জানুয়ারী) বেলা ১১ টায় শেখরনগর বরাম বাজার এলাকায় এই মানববন্ধন করে চিত্রকোট শেখরনগর কালিপুর ও বরাম এলাকার সকল শ্রেনীর জনসাধারণ।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, আমরা বছরের পর বছর ধরে চিত্রকোট শেখরনগর ইউনিয়নের কালিপুর ও বরাম এলাকায় বসবাস করি। আমাদের অন্য কোথাও যাওয়ার মতো যায়গা নেই। কালিপুর গ্রামের মোঃ রশিদ খানের ছেলে মোঃ সায়েম খান ঝিলম তার প্রভাব খাটিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নিরীহ মানুষদের মামলা হামলা হয়রানী করে আসছেন। তার লোকজন এলাকার দালালদের মাধ্যমে অনৈতিকভাবে একজনের বিরুদ্ধে আরেক জনের মারপিট হামলার ঘটনা ঘটায়। মোঃ সায়েম খানের কথা না শুনলে মিথ্যা মামলা দেন সাধারণ মানুষের নামে।
গোপালপুর ভায়েরচর এলাকার বাসিন্দা মাফুজা বলেন, আমার ছোট ভাই তোফাজ্জল দেওয়ান ফ্রেসকোম্পানী ও সান কোম্পানীর ডিস্ট্রিবিউটর তাকে গত ২০ জানুয়ারী মোঃ সায়েম খানের লোকজন মারধর করে তার কাছ থেকে ৬লক্ষ ৪০ হাজার টাকা লুট করে নেয়। আমি প্রশাসনের কাছে বিচার চাই।
চিত্রকোট গ্রামের রিয়াজ মাহমুদ মান্নান বলেন, মোঃ সায়েম খান তার প্রভাব খাটিয়ে এলাকায় সন্ত্রাসী কায়দায় অস্থিতিশীল পরিস্থিতির সৃস্টি করছেন। এলাকার নিরীহ জনগনের মধ্যে মারামারি বাধিয়ে পরে তারা আমাদের হয়রানি মূলক মামলা দিয়েছে। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মানববন্ধনে অন্যদের মধ্যে রিয়াজ মাহমুদ মান্নান,মোঃ মনির হোসেন দেওয়ান,মোঃ আজাহার,আবু বক্কর সিদ্দিক,মোঃ কবির হোসেন,মোঃ শাহজাহান,মোঃ বাচ্চু শেখ ,মাহফুজা প্রমুখ বক্তব্য দেন।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park