1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে জমি জবর দখল ও মামলায় জড়িয়ে হয়রানীর প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৫২ বার পঠিত

এলাকাবাসীর মানববন্ধন

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগের ছত্র ছায়ায় জোরপূর্বক জমি দখল, নীড়িহ মানুষদের মামলায় জড়িয়ে হয়রানীর প্রতিবাদে মাসুম নামে এক কথিত প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার বেলা ১১টায় স্থানীয় এলাকাবাসীর আয়োজনে উপজেলার মালপদিয়া মরন মার্কেটের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় নারী পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার ৩শতাধিক মানুষ অংশ নেয়। এসময় ভুক্তভোগীরা বলেন, ভূমিদস্যু ও জমি দখলবাজ মাসুম মির্জা জাল দলিল তৈরি করে তার ভাড়াটিয়া ক্যাডার বাহিনী দিয়ে বাড়িঘর ভাঙচুর করে মুহুর্তের মধ্যে দখলে নিয়ে নেন। এলাকায় তার অন্যায়ের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাকে মিথ্যা মামলা দিয়েও হয়রানি করে মাসুম। এছাড়া কেও বিদেশে থেকে গ্রামে আসলে তার কাছে বিভিন্ন বিষয়ে চাঁদা দাবি করে চাঁদা না দিলে তাদেরও মামলা দিয়ে হয়রানির করে। মাসুম আওয়ামী লীগের ছত্র ছায়ায় জোরপূর্বক জমি দখল, অসহায় মানুষদের দমন নিপীড়নসহ পুলিশ প্রশাসনের সাহায্যে নিরিহ মানুষদের হয়রানী করেছে। তাই আমরা তার বিচার চাই। মালপদিয়া জান্নাতুল বাকী জামে মসজিদের সাধারণ সম্পাদক আলী আকবর শেখের সভাপতিত্বে এসময় মানববন্ধনের বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আমজাদ হোসেন, আক্কাস আলী, মিন্টু শেখ, আহমদ আলী, মোশারফ হোসেন, সোহেল আহমেদ, পনির খান, একাব্বর, জাহাঙ্গীর, আব্দুর রব, ইদ্রিস আলী, আনেচ শেখ, রুহুল আমিন, পারভিন বেগম, শাহনাজ বেগম, নাদিম শেখ।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park