
নিজস্ব প্রতিবেদন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস- ২০২৫ উপলক্ষ্যে সিরাজদিখানে উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ ২৬ মার্চ (বুধবার) দুপুরে উপজেলার সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অংশ নেয়া বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার। “মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ চিত্রাঙ্কন প্রতিযোগিতা”য় ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘ক’ বিভাগে সিথি সরকার, প্রথম স্থান ও ‘খ’ বিভাগে সাফরিন ইসলাম তৃতীয় স্থান অর্জন করেছে। এছাড়াও কুজকাওয়াজে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করেছে ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সার্বিকভাবে সাফল্য অর্জন করায় গর্ববোধ করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক আসাদ তালুকদার। পুরস্কার গ্রহণের সময় প্রধান শিক্ষক ছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সহকারী শিক্ষক ওয়াসিম শেখ।