1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের পিছনে বাসের ধাক্কায় ১ নারী নিহত, আহত ৫ 

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৮৭ বার পঠিত

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্সের পিছনে বাসের ধাক্কায় ১ নারী নিহত, আহত ৫

 

সিরাজদিখান( মুন্সিগঞ্জ) প্রতিনিধি

 

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের  নিমতলায়  ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১ নারী  নিহত হয়েছেন। এতে  গুরুতর আহত হয়েছেন ৫ জন । আহতদের  আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের পরিচয় এখনো জানা যায়নি।

আজ  বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের  সিরাজদিখান উপজেলার নিমতলা তালুকদার পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই তথ্যটি নিশ্চিত করেছেন হাসারা  হাইওয়ে থানার ওসি  আব্দুল কাদের জিলানী ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় ,ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স চাকা পাংচার  হয়ে গেলে  ঢাকা মাওয়া  এক্সপ্রেসওয়ের  নিমতলা তালুকদার পাম্পের  সামনে অ্যাম্বুলেন্স  চাকা  সচল করার জন্য  থামানো ছিল। পিছন থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহন  যাত্রীবাহী বাসটি অ্যাম্বুলেন্স এর পিছনে ধাক্কা দেয় । এ সময় অ্যাম্বুলেন্সের ৩৫ বছর বয়সী এক নারী ঘটনাস্থলে মারা যায়। এ সময় আহত হয় দুই নারী ও তিন পুরুষ, আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসরা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান,নিহত নারীর লাশ উদ্ধার করে হাসারা হাইওয়ে থানায় রাখা হয়েছে বাকি আহত ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে অ্যাম্বুলেন্সটির তেমন ক্ষয়ক্ষতি না হওয়ার কারণে আমরা ধারণা করছি অ্যাম্বুলেন্সটির যাত্রীরা   অ্যাম্বুলেন্সেটির পিছনে দাঁড়ানো ছিল। ঢাকাগামী গোল্ডেন পরিবহনের যাত্রীবাহী বাসটি এ অ্যাম্বুলেন্সটির পিছনে সজোরে ধাক্কা লাগলে এ ঘটনা ঘটে। বাসটি থানায় আটক করেছে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park