
সিরাজদিখানে যুবদলের সভায় জেলা যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেনের হুঁশিয়ারি
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা যুবদলের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আমজাদ হোসেন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের কড়া প্রতিবাদ জানান।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যাঁরা আমাদের মাননীয় সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মন্তব্য করতেছেন, তাঁরা সাবধান হয়ে যান। কোনোভাবেই নিজের দলের সুনাম নষ্ট করবেন না।” তিনি দলের ভাবমূর্তি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সিরাজদিখান উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রধান বক্তা ও বিশেষ অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন থানা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।
সভায় বক্তারা দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে এবং যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে মাঠে থেকে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।