1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে অবৈধ সিসা তৈরির কারখানা, হুমকিতে জনস্বাস্থ্য

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ২১০ বার পঠিত

সিরাজদিখানে অবৈধ সিসা তৈরির কারখানা, হুমকিতে জনস্বাস্থ্য

সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সৈয়দপুর কেসি রোড সংলগ্ন ফসলি জমিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে তোলা হয়েছে সিসা তৈরির কারখানা। পুরোনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করায় দূষিত হচ্ছে পরিবেশ। সিসা তৈরির কারখানার বর্জ্যে হুমকিতে রয়েছে জনস্বাস্থ্য।

জানা গেছে, সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের নয়া নগর গ্রামের তুরিনের বাড়ি সংলগ্ন ফসিল জমিতে ২মাস আগে সিসা তৈরির এই কারখানাটি স্থাপন করে ডালিম নামে এক ব্যাক্তি। প্রায় ১৫শতাংশ জমিতে এটি স্থাপন করা হয়। বিভিন্ন জায়গা থেকে পুরোনো ব্যাটারি কিনে এখানে এনে, ভেঙে প্লাস্টিক আলাদা করে সিসা সংগ্রহ তারা। প্রতি রাত ১১টার থেকে সকাল ৬টা পর্যন্ত ব্যাটারির প্লেট পুড়িয়ে সিসা তৈরি করা হয়।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, একটি পাকা স্থানে দুইটি গর্ত করে চুলা তৈরি করা হয়েছে সেখানে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করে ব্যাটারি পোড়ানো হয়। কারখানায় পুরোনো ব্যাটারি, ভেঙে ফেলা ব্যাটারির স্তুপ করা হয়েছে।

সৈয়দপুর এলাকার স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, এই কারখানার জন্য কৃষি ও গোচারণভূমি, জলাশয়ের পানি ও মানুষের মারাত্মক ক্ষতি হচ্ছে। কোনো বর্জ্য শোধানাগার (ইটিপি) ছাড়া উন্মুক্তস্থানে ব্যাটারি গলানোর ফলে সিসাসহ দূষিত অন্যান্য বর্জ্য ছড়িয়ে আশপাশের ঘাস ও পানিতে বিষক্রিয়া সৃষ্টি হয়েছে।

তবে কারখানার ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মোমেন বলেন, আমি শুধু দিনের বেলায় এখানে পাহাড়া দেই। জারা কাজ করে তারা রাতের বেলায় আসে সারারাত কাজ করে সকালে পিকাপএ করে মালামাল নিয়ে যায়।

রাজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, সিসা গালানোর কারখানার জন্য এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এতে করে মানুষের স্বাস্থ্য খুব ঝুঁকিতেও রয়েছে। সাবেক এক মেম্বারের ছেলে ডালিম কারখানা পরিচালনা করে তাদেরকে নিষেধ করলেও তারা কারো কথাই তোয়াক্কা করছে না।

অভিযুক্ত ডালিম বলেন, কারখানাটি আমার না আমি শুধু জায়গাটি ভাড়া দিয়েছিলাম। বর্তমানে কারখানাটি বন্ধ আছে।

কারখানার মালিক জাইদুল শেখ বলেন, কারখানাটির মালিক আমি তবে আজকে থেকেই কারখানাটি বন্ধ করে দিব।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, বিষয় টি আপনাদের মাধ্যমে জানতে পাড়লাম। কারখানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park