1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ২৪২ বার পঠিত

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

মো: রুবেল বেপারী, সিরাজদিখান মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি দৈনিক মানবজমিনের মুন্সিগঞ্জ প্রতিনিধি গোলজার হোসেন ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছ সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকেরা। রবিবার বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টা ব্যাপি উপজেলা সমবায় মার্কেট সড়কে এই মানববন্ধন করা হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সভাপতি নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম লিংকন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক এম ডানিয়াল রেজা আশরাফ, কার্যকরী সদস্য জমিরুল হক, সাংবাদিক ফয়সাল হোসেন, সিরাজদিখান রিপোর্টার্স ইউনিটির সদস্য মুরসালিন রহমান, রুবেল বেপারী, বিশ্বজিৎ সরকার, কামরুল ইসলাম লিপু, সোভন সারোয়ার, প্রানতোষ দেবনাথ, দিন ইসলাম, আল রাফি প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিকেরা বলেন, ভোটের দিন হোসেন্দি ইউপি চেয়ারম্যান মনিরুল হক, তাঁর ভাই গাজীপুর মসলা গবেষণা কেন্দ্রে বৈজ্ঞানিক কর্মকর্তা ইকবাল হক ও তাঁদের ভাতিজা তানভীর হক, ভাগিনা জুয়েলরা ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ কনস্টেবল সোহেল রানাকে মারধর করে। সেই দৃশ্য ধারণ করায় চেয়ারম্যানরা সাংবাদিক গোলজারকে অবরুদ্ধ করে নির্যাতন করেছে। ওই কেন্দ্রে থাকা ৭ জন সাংবাদিককে আধা ঘণ্টা অবরুদ্ধ করে মেরে ফেলা, হাত-পা কেটে নেওয়ার প্রকাশ্যে হুমকি দিয়েছে।এর আগে এমন ঘটনা জেলায় এর আগে কখনো ঘটেনি।আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান সাংবাদিকেরা।

উল্লেখ্য, গত বুধবার অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের সময় সাংবাদিক গোলজারসহ অন্য সাংবাদিকেরা হোসেন্দি ইউনিয়নের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে যান। সেখানে পেশাগত দায়িত্ব পালনের সময় হোসেন্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল হকের নেতৃত্বে সাংবাদিক গোলজারের ওপর হামলা করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মনিরুল হক, তানভীরসহ ১৮ জনের বিরুদ্ধে গজারিয়া থানায় মামলা হয়।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park