
অঙ্গিকারের পক্ষ থেকে সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজদিখান প্রতিনিধিঃ
ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ন্যায় এবারও মুন্সীগঞ্জের সিরাজদিখানে সমাজ সেবামূলক সামাজিক সংগঠন অঙ্গিকার সংগঠনের পক্ষ থেকে সহস্রাধিক সুবিধা বঞ্চিত হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১ টা থেকে শুরু করে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার রাজানগর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের সহস্রাধিক সুবিধা বঞ্চিত ও হতদরিদ্র মানুষের মাঝে চাল, মুসুরি ডাল, তৈল, আলু, পিঁয়াজ, সেমাই, দুধ, চিনি, খেজুর ও সাবান একটি প্যাকেটে করে বিতরণ করা হয়।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সংগঠনটির দেওয়া উপহার সামগ্রী পেয়ে উচ্ছসিত হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারের সদস্যরা।
উপহার সামগ্রী বিতরণের এ মহৎ কার্যক্রমে শেখরনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মোহাম্মদ তাজুল ইসলাম, অঙ্গীকার সংগঠনের সহ-সভাপতি সাইফুল ইসলাম সানু, আবুবকর সিদ্দিক, সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ শান্ত ,সহ সাধারণ সম্পাদক গোলাম মাওলা রিপন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ হান্নান শেখ, সমাজ কল্যান সম্পাদক আওলাদ হোসেন, ওমর ফারুক রিগেন ,মান্নান ব্যাপারী , ইলিয়াছ উদ্দিন, ইব্রাহিম খলিল, শামীম হোসেনসহ অঙ্গিকার সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ স্ব-শরীরে উপস্থিত থেকে সাহায্য সহযোগীতা করেন।
অঙ্গীকারের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ শান্ত বলেন, ‘একটি মহত উদ্দ্যেশ্যকে সামনে নিয়ে ২০১২ সালে আমাদের এই সংগঠনটির পথচলা শুরু হয়। এখন পর্যন্ত সবার সহযোগীতায় সংগঠনটির কার্যক্রম পরিচালনা করে আসছি। আগামী দিনেও সবার সহযোগীতা নিয়ে আর্তমানতবার সেবায় কাজ করবে এই সংগঠন।