
মো: রানা হোসেন, সিরাজদিখান, প্রতিনিধি :
আজ মহান মে দিবস মহান, মে দিবস উপলক্ষ্যে
সিরাজদিখান ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাফ)
আজ নানা কর্মসূচিতে পালিত হচ্ছে মহান মে দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’
সাধারণত সম্পাদক মো: আলমাস শেখ এর সঞ্চনালয়ে এবং সভাপতি আসরাফ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও রেলি বের করা হয়।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা হারুনুর রশিদ, ইঞ্জিনিয়ার শাহিন
১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য ও দৈনিক (সর্বোচ্চ) আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন—তাদের সেই আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।