
শোভন সারোয়ার, বিশেষ প্রতিনিধি
উৎসবমুখর পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উদ্যাপন করেছে জসিম উদ্দীন ইন্টারন্যাশনাল স্কুল। সোমবার (১৪ এপ্রিল) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুরায় অবস্থিত জসিম উদ্দীন ইন্টারন্যাশনাল স্কুলে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উৎসব অনুষ্ঠিত হয়।
নববর্ষের সাজে বের করা হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এছাড়াও আয়োজন ছিল রচনা প্রতিযোগিতা, নৃত্য পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জসিম উদ্দীন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক এড. মেহেদী হাসান (আরজু)’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী নাজমুল হক, ইয়াসীন আরাফাত আলভী, কাশফিয়া আক্তার, আহম্মেদ জুবায়ের, জেরিন আক্তার, মুনমুন আক্তার প্রমুখ সহ অভিভাবক সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।