1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা পেল ৩৮ মেধাবী শিক্ষার্থী

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা পেল ৩৮ মেধাবী শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ববিদ্যালয়ের নবীন ও এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩৮ জন শিক্ষার্থী ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা পেয়েছে।

২৫ জুলাই শুক্রবার সকাল ১০ টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে জমকালো এ সংবর্ধনার আয়োজন করে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশন। সংবর্ধনা প্রাপ্তদের মধ্যে ১৮ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী এবং ২০ জন এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী।

ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম সভাপতিত্ব করেন।

ঝিকুট ফাইন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক রবীন্দ্র গবেষক ড. মুহাম্মদ জমির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সিফাতুল আলম, এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির সাগর, পৃষ্ঠপোষক মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট, উপদেষ্টা গণপরিষদ সদস্য পরিবারের সাধারণ সম্পাদক সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর মেয়ে আজমা চৌধুরী, ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর বাহাউদ্দিন বাহার, ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক জাপান প্রবাসী মো. নূরুল ইসলাম খান এম. কম, প্রথম আলোর প্রধান ফটো সাংবাদিক-ফিচার কবির হোসেন, উপদেষ্টা নারী উদ্যোক্তা সানজীদা হায়াত দিপা প্রমুখ।

ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন এবং সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি আতিকুর রহমান নয়নের উপস্থাপনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, ইছাপুরা মডেল সরকারি কলেজের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিয়া, বাসাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মীর উজ্জ্বল প্রমুখ।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park