1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নড়াইল সদর ও লোহাগাড়া থানার যৌথ অভিযানে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আশিষ সহ গ্রেফতার ৩

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৭৮ বার পঠিত

নড়াইল সদর ও লোহাগাড়া থানার যৌথ অভিযানে
নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আশিষ সহ গ্রেফতার ৩

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি
নড়াইল থেকে:
নড়াইল সদর ও লোহাগাড়া থানার যৌথ অভিযানে
নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান আশিষ সহ তিনজন গ্রেফতার।
নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও হামলার ঘটনায় দায়ের হওয়া পৃথক মামলায় ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগে ও সহযোগী অঙ্গসংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার (২৩ মে) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শনিবার (২৪ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নড়াইল সদরের কলোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিস কুমার বিশ্বাস, সদর থানা আওয়ামী লীগ সদস্য মির্জাপুর গ্রামের সৈয়দ রিয়াজ আলী এবং হবখালী ইউনিয়নের ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ডুমুরতলা গ্রামের শরিফুল ইসলাম।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ‘ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় লোহাগড়া ও নড়াইল সদর থানায় পৃথক মামলায় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে গত বছরের ৪ আগস্ট নড়াইল সদরের মালিবাগ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি বিক্ষোভ মিছিল বের হয়। ওই মিছিলে গুলি চালানো, বোমা বিস্ফোরণ ও মারধরের অভিযোগে ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা করেন সদর উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও বর্তমান সাধারণ সম্পাদক শেখ মোস্তফা আল-মুজাহিদুর রহমান পলাশ। ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতা সৈয়দ রিয়াজ আলী এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা শরিফুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।

আরও জানা যায়, গত বছরের ৪ আগস্ট সকালে লোহাগড়া উপজেলা পরিষদের গেট সংলগ্ন পাকা রাস্তায় বৈষম্যবিরোধী ছাত্র ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন। ওই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগে ১৩ নভেম্বর লোহাগড়া শ্রমিকদল নেতা জাহিদুল আলম(ঝুনু) একটি মামলা দায়ের করেন। ১৩৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় নড়াইল সদরের কলোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশিস কুমার বিশ্বাসকে গ্রেফতার দেখানো হয়েছে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park