
প্রাণের বন্ধন মুন্সীগঞ্জ জেলা -৯৩ এর মিলনমেলা অনুষ্ঠিত: আড়িয়ল বিলের নৈসর্গিক পরিবেশে স্মৃতিচারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা
মুন্সীগঞ্জ প্রতিনিধি: গত ২৬ জুলাই শনিবার প্রাণের বন্ধন মুন্সীগঞ্জ জেলা -৯৩ এর উদ্যোগে মুন্সীগঞ্জ জেলার অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আড়িয়ল বিল ভ্রমণে এক আনন্দঘন গেটটুগেদার অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে ১৯৯৩ সালে এসএসসি পাস করা মুন্সীগঞ্জ সদর, টঙ্গীবাড়ী, লৌহজং, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার প্রায় ৫০ জন বন্ধু অংশ নেন। দিনব্যাপী এই ভ্রমণে স্মৃতিচারণ, হাসি-ঠাট্টা আর গানের মধ্য দিয়ে বন্ধুদের মধ্যে প্রাণের সঞ্চার হয়।
অনুষ্ঠানের শুরুতেই সম্প্রতি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় শহীদ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাবু।
ময়ূরপঙ্খী নৌকায় সারাদিন আড়িয়ল বিলের নয়নাভিরাম দৃশ্য উপভোগের পাশাপাশি বন্ধুরা মেতে ওঠেন খুনসুটি, গান আর মজার মজার স্মৃতিচারণে। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব সদরের বন্ধু হুমায়ুন ফরিদ এবং কোলা ইউনিয়নের চেয়ারম্যান বন্ধু সাইফুল ইসলাম মিন্টুসহ আরও অনেকে তাদের সরস আলোচনা ও গল্প দিয়ে বন্ধুদের মাতিয়ে রাখেন।
এই গেটটুগেদার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ আমজাদ, আমজাদ হোসেন মিঠু, আইয়ুব খান, মোহাম্মদ প্রিন্স, মোহাম্মদ শামীম, মোহাম্মদ আওলাদ হোসেন, মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ তপন মেম্বার, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ ফারুক হোসেন, আবুল হোসেন, মোহাম্মাদ ফয়সলুজ্জামাল, গোলাম মোস্তফা সেন্টু, মোহাম্মদ মিন্টু, মোহাম্মদ রফিকুল ইসলাম টিটু, মোঃ রেজাউল করিম লিটন, মোহাম্মদ হুমায়ুন কবীর, মোহাম্মদ সেলিম হোসেন, ডিউক, মোহাম্মদ লিটন, মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ বুলবুল মেম্বার, আপেল খান, মোঃ দিদার, মোহাম্মদ আজিজুল, শ্যামল, মোঃ অহিদুল ইসলাম, তাপস, মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, মোঃ শাহিন হোসেন, টুটুল মোল্লা, মোহাম্মদ দেলোয়ার হোসেন, মোহাম্মদ মাসুদ, আব্দুল কাদির মাস্টার, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জাকির হোসেন, শ্যামল, মোহাম্মদ মাহফুজ, মনির হোসেন, মোঃ ইউসুফ খান বাবু প্রমুখ। সকলেই ভবিষ্যতে সকল ভালো কাজে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এই মিলনমেলায় ‘প্রাণের বন্ধন মুন্সীগঞ্জ জেলা -৯৩’ কে একটি স্থায়ী সমাজকল্যাণমূলক সংগঠন হিসেবে ‘ফ্রেন্ডস ফাউন্ডেশন ‘৯৩’ নামে প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এই ফাউন্ডেশন ভবিষ্যতে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। এর মাধ্যমে মুন্সীগঞ্জের এই বন্ধুদের বন্ধন শুধু স্মৃতিচারণেই সীমাবদ্ধ থাকবে না, বরং সমাজের উন্নয়নেও তারা সম্মিলিতভাবে কাজ করে যাবেন।