1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জে পুকুরে পাওয়া গেল ৭.৬২ রাইফেলের ৩২৬ রাউন্ড গুলি

  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২০৯ বার পঠিত
৭.৬২ রাইফেলের ৩২৬ রাউন্ড গুলি

নিজস্ব প্রতিনিধি (বাংলাদেশ বার্তা) :

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ৭.৬২ চায়না রাইফেলের ৩২৬ রাউন্ড গুলি একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ পাইকপাড়া এলাকার আলফাজ উদ্দিনের বাড়ির পাশের পুকুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসব উদ্ধার করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

সেখানে বলা হয়, বুক সমান পানির নিচ হতে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে আটকানো প্লাষ্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের বাক্স ও একটি প্লাষ্টিকের বাক্সের ভেতর ৭.৬২ মডেলের ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত‍্যক্ত অবস্থায় পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুট হওয়া এসব গুলি কোন দুষ্কৃতিকারী অসৎ উদ্দেশ্যে পানির নিচে লুকিয়ে রেখেছিল।

গুলি উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। তবে উদ্ধারকৃত গুলি কোন থানার সেটি প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park