1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জে মেডিকেল কলেজ করার উদ্যোগ নিয়েছে সরকার- মুন্সিগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২১০ বার পঠিত

মুন্সিগঞ্জে মেডিকেল কলেজ করার উদ্যোগ নিয়েছে সরকার- মুন্সিগঞ্জে স্বরাষ্ট্র উপদেষ্টা

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন মুন্সিগঞ্জে একটি মেডিকেল কলেজ করার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী এক দুই মাসের মধ্যে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এর কাজ যাতে উদ্বোধন করা যায় এ জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আজ দুপুরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মুন্সিগঞ্জ জেলার উন্নয়ন সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এ সময় তিনি জানান, মুন্সিগঞ্জ জেলার যোগাযোগ অবকাঠামো কিভাবে উন্নয়ন করা যায় সে বিষয়ে সভায় আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া গত ৫ আগস্ট দুবৃর্ত্তদের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত মুন্সিগঞ্জ পৌরভবন সংস্কারের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে। তিনি জানান, মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি আধুনিকায়ন করার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়ী থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর হয়ে শহরের প্রবেশমুখ পর্যন্ত চার লেনের কাজ দ্রুত সম্পন্ন হবে।

মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী,নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান,পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ গোলাম রসুল এবং ঢাকা রেঞ্জের ডিআইজি একেএম আওলাদ হোসেনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park