1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সিগঞ্জ–১ এ ব্যতিক্রমী উদ্যোগ: নিজ হাতে নির্বাচনী প্রচারসামগ্রী সরালেন রাজী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

মুন্সিগঞ্জ–১ এ ব্যতিক্রমী উদ্যোগ: নিজ হাতে নির্বাচনী প্রচারসামগ্রী সরালেন রাজী

নিজস্ব প্রতিবেদক ঃ

মুন্সিগঞ্জ–১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি মেনে নিজ হাতে ব্যানার, পোস্টার ও বিলবোর্ড সরিয়ে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শুক্রবার বিকেলে তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ব্যক্তিগত উদ্যোগে এবং তাঁর সমর্থকদের স্থাপন করা সকল ধরনের নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণের কাজ সরাসরি তদারকি করেন। এলাকাবাসীর সামনে তিনি নিজেই বেশ কয়েকটি ব্যানার ও পোস্টার খুলে ফেলেন—যা স্থানীয়দের মধ্যে বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।

এ সময় রাজী বলেন, “স্বচ্ছ, শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নিয়ম–নীতি সবারই সম্মান করা উচিত। আমি চাই মানুষ যেন কোনো ধরনের বাধা বা বিভ্রান্তি ছাড়াই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”

তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় নেতা–কর্মী, তরুণ সমর্থক এবং সাধারণ মানুষ। অনেকেই জানান, আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারসামগ্রী সরানোর এমন দায়িত্বশীল উদ্যোগ রাজনীতিতে ইতিবাচক বার্তা দেবে এবং অন্য প্রার্থীদেরও নিয়ম মেনে চলতে উৎসাহিত করবে।

এলাকায় ইতোমধ্যে তার এই পদক্ষেপকে “দৃষ্টান্তমূলক” ও “সমাজে সচেতনতার বার্তা” হিসেবে দেখা হচ্ছে। স্থানীয়দের মতে, নির্বাচনী মাঠে এ ধরনের পদক্ষেপ ভোটারদের আস্থা ও বিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park