1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানে প্রেমিকের সঙ্গে অভিমান করে তরুণীর আত্মহত্যা

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৭২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:  সিরাজদিখানের বাসাইলে প্রেমিকের সঙ্গে অভিমানে তাসলিমা আক্তার (১৯) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৬ আগস্ট) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাসলিমা বেগম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার নানাখি টেঙ্গর এলাকার আবুল কাশেমের মেয়ে। তিনি সিরাজদিখানের রাঙ্গামালিয়া গ্রামে খায়ের মাঝির বাড়িতে ছোট দুই ভাই-বোনসহ ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পরিবারের অন্যদের সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে ছিলেন তাসলিমা। ভোররাতে ঘুম ভেঙে তার ছোট দুই বোন তাকে ঘরের জানালার পর্দা দিয়ে ক্যাচি গেটের এঙ্গেলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তারা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে নামান। পরে খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে আইনগত প্রক্রিয়া শুরু করে। নিহতের বাবা আবুল কাশেম দাবি করেছেন, মোবাইল ফোনে প্রেমসংক্রান্ত বিষয়ে অভিমানে মেয়েটি আত্মহত্যা করেছে। এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park