
সিরাজদিখান ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, লাস নিয়ে স্বজনদের বিক্ষোভ
মো: রুবেল বেপারী, (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিউ বসুমতী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকদের অবহেলা ও ভুল চিকিৎসায় নাজমিন আক্তার পাখি নামে এক রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিচার দাবিতে রবিবার বেলা ১২টায় হাসপাতালের সামনে লাস নিয়ে বিক্ষোভ করে রোগীর স্বজনরা। এসময় তারা হাসপাতালটির টিভি, চেয়ার ও কাউন্টার ভাংচুর করে। নিহত নাজমিন আক্তার পাখি উপজেলার রশুনিয়া ইউনিয়নের তাজপুর গ্রামের নাজিম শেখের মেয়ে ও কুয়েত প্রবাসী দেলোয়ারের স্ত্রী।
নিহতের চাচা জুয়েল শেখ জানান, গতকাল শনিবার সকালে নিউ বসুমতী জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পাখির পিত্ত থলির পাথর অপারেশন করার জন্য ভর্তি করা হয়। দুপুরে হাসপাতালে ডাক্তার জুলকার নাইম ভুল অপারেশন করে। রোগীর অবস্থা খারাপ হলে তারা ঢাকায় ডেল্টা হাসপাতালে নিয়ে যায়। পরে পাখি মারা গেলে তারা আমাদের বলে হাসপাতালের সব খরচ দিয়ে দিবে। আমরা যেন কোন ঝামেলা না করি। আমরা আজকে এখানে এসেছি এই হাসপাতালের ডাক্তার ও মালিকদের বিচার চাই। এই হাসপাতালে যেন আর আর কোন রোগীকে ভুল চিকিৎসা করা মানুষ না মারতে পারে।
হাসপাতালের পরিচালক ফজলুর রহমান বলেন, আমাদের হাসপাতালে তো নিয়মিত সিজার ও অপারেশন হয়। কখনো কোন ধরনের রোগীর সমস্যা হয়নি। ডাক্তারের ভুলে রোগীর মৃত্যু হতে পারে আমরা বিষয়টি দেখছি।
ডা. হাসান জুলকার নাইম বলেন, কোন ধরনের ভুল চিকিৎসা হয়নি। অপারেশনের পুরো ভিডিও করা আছে। অপারেশন শেষে রোগীর গ্যানও ফেরে পরে সে হার্ট ফেইল করলে ঢাকা ডেল্টা হাসপাতালে আইসিইউতে নেওয়া হয় সেখানেই রোগী মারা যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. জামসেদ ফরিদি বলেন, বিষয়টি জানতে পারে ৩সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করছি৷ আগামীকাল সকাল থেকেই কমিটি কাজ শুরু করবে। আগামী ৩কার্য দিবসের মধ্যেই তদন্ত রিপোর্ট তৈরি করে সিভিল সার্জন বরাবর প্রেরণ করব। এ বিষয়ে তারা বিধি মোতাবেক ব্যবস্থা নিবেন।