
শেরে-ই-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড সম্মানে ভূসিত হলেন ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ নাজিম উদ্দিন!
সিরাজদিখান প্রতিনিধিঃ
সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শেরে-ই-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড সম্মানে ভূসিত হয়েছেন আলহাজ্ব শেখ মোঃ নাজিম উদ্দিন। তিনি মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি, মুজাহিদ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, কাঁঠালতলী দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা হিসেবে অধিষ্ঠিত আছেন। শেরে-ই-বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে ও এশিয়ান সোশাল কালচারাল কাউন্সিল ও জাতীয় ব্যক্তিত্ব স্মরণ পরিষদের আয়োজনে শুক্রবার বিকাল ৫ টায় ঢাকার বিজয়নগরে অবস্থিত হোটেল অরেন্ট থ্রী স্টারে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হকের “কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এ সম্মানে ভূসিত করা হয়। আলহাজ্ব শেখ নাজিম উদ্দিন স্থানীয় যে কজন সমাজ সেবক রয়েছেন তাদের মধ্যে অন্যতম একজন। তিনি দক্ষ রাজনৈতিক নেতা হিসেবে রাজনীতির পাশাপাশি ধর্মীয় ও সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে জড়িয়ে ধীর্ঘদিন ধরে সমাজ সেবামূলক সামাজিক কর্মকান্ডে অংশগ্রহণ করে আসছেন। ফলস্বরূপ তাকে শেরে-ই-বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড সম্মানে ভূসিত করা হয়।