1. admin@muktokagoj.com : admin :
  2. korbandhaka@gmail.com : korban : korban
  3. roeblbapare@gmail.com : Robel Bapare : Robel Bapare
  4. sarwarhshovon@gmail.com : Shovon Sarwar : Shovon Sarwar
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের ইতিহাস নড়াইলে সুপারি গাছ লাগানো নিয়ে বিরোধে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা সিরাজদিখানে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারের পাশে সাবেক চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বাবুল ইসলামপুর কামিল মাদ্রাসার শিক্ষার্থী আব্দুর রশীদের গোল্ডেন A+, ১৫০০ নম্বরে পেয়েছেন ১৩৩৯ সিরাজদিখানে এইচএসসিতে পাসের হার ৪৪.২৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন মাত্র ২ জন নড়াইলে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৪টি ইজিবাইক ও মোটরসাইকেল উদ্ধার সিরাজদিখানে শিশু তায়েবা ও বাবা গোলাপ হত্যাকাণ্ড: শোকসন্তপ্ত পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ নড়াগাতি থানা পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ মোল্লাকান্দিতে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৮ ইছাপুরা ও পশ্চিম শিয়ালদীর দুই যুবক গ্রেপ্তার, ২০ পুরিয়া হেরোইন উদ্ধার সিরাজদিখানে ১৪ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

সিরাজদিখানের গর্ব: সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. পুলক নাথ বনিক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫১৫ বার পঠিত

সিরাজদিখানের গর্ব: সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ডা. পুলক নাথ বনিক

নিজস্ব প্রতিবেদক  :

রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া গ্রামের কৃতি সন্তান, ডা. পুলক নাথ বনিক সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে এলাকায় আনন্দের বন্যা বইয়ে দিয়েছেন। তিনি বর্তমানে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে দায়িত্ব পালন করছেন। একজন মানবিক, নিরহংকার ও নিষ্ঠাবান চিকিৎসক হিসেবে তিনি সিরাজদিখান থানার মানুষের কাছে পরিচিত ও প্রিয় মুখ।

ছোটবেলা থেকেই মেধাবী, বিনয়ী ও পরোপকারী স্বভাবের জন্য এলাকার সকলের ভালোবাসা কুড়িয়েছেন তিনি। তার পিতা লোকনাথ বনিক একজন আদর্শ শিক্ষক ছিলেন, রশুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ছিলেন সবার শ্রদ্ধার পাত্র। পিতার মানবিক শিক্ষা ও আদর্শে অনুপ্রাণিত হয়ে ডা. পুলক নাথ বনিক নিজেও চিকিৎসা পেশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

হাজারো রোগীর পরামর্শক হিসেবে তার সুনাম ছড়িয়ে পড়েছে চিকিৎসা মহলে। তার ব্যবহারে নেই কোনো অহংকার, নেই পদ-পদবির গর্ব। একজন সাধারণ মানুষের মতোই মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন নিরলসভাবে। রোগীর শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক সান্ত্বনার আশ্রয়স্থল হয়ে উঠেছেন অনেকের কাছে।

ডা. পুলক নাথ বনিকের এই সাফল্যে দানিয়াপাড়া গ্রামবাসী, সিরাজদিখানের মানুষজন এবং তার অগণিত শুভাকাঙ্ক্ষীরা আনন্দিত ও গর্বিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে অভিনন্দনের জোয়ার।

তার এই পদোন্নতি শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো এলাকার জন্য একটি গৌরবের বিষয়। তার আগামী দিনগুলো আরও সাফল্যমণ্ডিত ও মানবসেবায় পূর্ণ হোক—এটাই সকলের প্রত্যাশা।

অভিনন্দন ও শুভকামনা ডা. পুলক নাথ বনিককে।

Facebook Comments Box

আজকের দিন-তারিখ

এই ক্যাটাগরির আরও সংবাদ
  © স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুক্ত কাগজ
Theme Customized By Shakil IT Park