
শোভন সারোয়ার
সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব- এই স্লোগান নিয়ে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ‘খিলগাঁও সামাজিক ঐক্য পরিষদ’ নামের নতুন সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় জৈনসার ইউনিয়নের খিলগাঁও গ্রামে সংগঠনটির কার্যালয় সংলগ্ন মাঠে সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির উদ্দেশ্য ও কার্যক্রম বিস্তারিত তুলে ধরা হয়।
খিলগাঁও সামাজিক ঐক্য পরিষদ এর সভাপতি রাতুল হাসান শান্ত’র সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মুন্সিগঞ্জ জেলা কমিটির যুগ্ম- আহবায়ক অ্যাডভোকেট মারুফ হোসাইন মন্টি, সিরাজদিখান উপজেলার প্রধান সমন্বয়ক আলী নেওয়াজ, জৈনসার ইউনিয়ন জামায়াতে ইসলামী’র আমীর মাওলানা মনির হোসেন, জৈনসার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার গোড়াপি, জৈনসার ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল শেখ।
খিলগাঁও সামাজিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ফারুক খানের সঞ্চালনায় অতিথি ছিলেন ইয়ুথ ম্যাপ গ্রুপের সভাপতি ফাহিম শেখ, বিক্রমপুর রক্তদান সংস্থার সাংগঠনিক সম্পাদক ইয়ামিন আয়মান, শান্তি সংঘের সাংগঠনিক সম্পাদক আসজাদ আব্দুল্লাহ, সিরাজদিখান ব্লাড ব্যাংকের উপদেষ্টা জুয়েল শেখসহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিবর্গ।