
সিরাজদিখানের রশুনিয়ায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক :
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে গত মঙ্গলবার (৫ আগস্ট, ২০২৫) এক বছর আগে সংঘটিত ঐতিহাসিক জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের প্রথম বর্ষপূর্তিতে রশুনিয়া ইউনিয়নের যুব সমাজ এই আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করে।
দোয়া মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ছাত্রসমাজ এবং স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাঁরা বলেন, এই আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক মাইলফলক এবং শহীদদের আত্মত্যাগ একটি মুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সবসময় অনুপ্রেরণা যোগাবে। বক্তারা একটি ঐক্যবদ্ধ সমাজ গঠনের প্রত্যয়ও ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় একজন প্রখ্যাত আলেম দোয়া পরিচালনা করেন। তিনি শহীদদের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণ চেয়ে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এন পির নেতা মোতাহার হোসেন, আতাউর রহমান ও কাজী মোস্তাক আহম্মেদ শ্যমল। এছাড়াও জামায়েতে ইসলাম বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মো আব্দুল আলী ও মো: হোসেন ঢালী। আরও উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো শাহিন হাওলাদার, ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো শাহিন সরদার, ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো অহিদুল খান। স্থানীয় সমাজসেবকদের মধ্যে ছিলেন মো: কামাল সরদার ও মো খোরশেদ হাওলাদার। আল-বালাগ সেবা সংস্থার প্রতিনিধি মুফতি ওমর ফারুক, টিটু হাওলাদার, শান্তি সংঘের প্রতিনিধি আল-মামুন এবং মোঃ রুবেল বেপারী সাংবাদিক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মোতালেব হোসেন মনির ও মোক্তার হোসেন।
রশুনিয়া ইউনিয়নের যুব সমাজের পক্ষে এই আয়োজন সফল করতে সহযোগিতা করেন সাঈদ সরকার, রকিন শেখ, রাজু দেওয়ান, আলি-ইসলাম, রাকিব বেপারি, রাজিব সরদার, ডাক্তার ওয়াসিম, আল আমিন ঢালী, পাভেল হাওলাদার সহ আরও অনেকে।